Tuesday, September 27, 2011

কিভাবে বাড়াবেন এনার্জি লেভেল

কিভাবে বাড়াবেন এনার্জি লেভেল
সারাদিনের কাজের জন্য চাই প্রচুর এনার্জি। এক্সারসাইজ করলে ফিটনেস বাড়ে, কিন্তু এর ফলে শরীরের ক্যালরি খরচ হয়। তাই সবার জন্য সঠিক এক্সারসাইজ এবং হেলদি ডায়েট জরুরী। এ বিষয়ে নিম্নে কিছু পরামর্শ দেয়া হল_

* সকালে ঘুম থেকে উঠেই এক্সারসাইজ শুরু করবেন না। এক্সারসাইজ করার সময় শরীর যথেষ্ট অ্যাকটিভ থাকা দরকার। পাশাপাশি এনার্জি লেভেল যাতে লো না থাকে সেদিকেও খেয়াল রাখুন। * ঘুম থেকে ওঠার অন্তত ৩ ঘণ্টা পর এক্সারসাইজ শুরু করুন। * ভারী এক্সারসাইজ বা ওয়েট ট্রেনিং করার আগে বেশ কিছুক্ষণ ফ্রি-হ্যান্ড করে নিন। এতে ওয়েট ট্রেনিং করার জন্য প্রয়োজনীয় এনার্জি পাবেন। * প্রতিদিন নির্দিষ্ট সময়ে এক্সারসাইজ করলে সেটা আপনার স্ট্রেস বাস্টার হতে পারে। সে ক্ষেত্রে সকালের দিকেই একটা সময় বেছে নিলে সারাদিনের জন্য প্রয়োজনীয় এনার্জি পাবেন। * কাজের চাপে সারাদিন শেষে এনার্জি লেভেল খুব লো মনে হলে ফিটনেস এক্সপার্টের পরামর্শ অনুযায়ী হালকা যোগাসন করতে পারেন। * কোনো কারণেই অতিরিক্ত টেনশন করবেন না। * সপ্তাহে ৬ দিন এক্সারসাইজ করুন, একদিন বিশ্রাম নিন। এনার্জি লেভেল বাড়বে। * এনার্জি লেভেল ব্যালান্সে রাখার জন্য প্রতিদিন অন্তত ৭-৮ ঘণ্টা ঘুমাবেন। * এনার্জি লেভেল ব্যালান্সে রাখার জন্য প্রতিদিনের ফিটনেস রুটিনে হঠাৎ করে কোনো পরিবর্তন করবেন না। * শরীর খারাপ হলে সে সময় কোনো এক্সারসাইজ করবেন না। এ সময় এনার্জি লেভেল স্বাভাবিকভাবেই লো থাকবে। সুস্থ হলে বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী আবার হালকা এক্সারসাইজ শুরু করুন, আস্তে আস্তে কাজের জন্য প্রয়োজনীয় এনার্জি পাবেন।
স্বাস্থ্য ডেস্ক
Source: www.bangladesh-pratidin.com

No comments:

Post a Comment